পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের উইকেট স’ম্পর্কে স্বচ্ছ ধারণা হয়েছে দু’দলের। প্রথম’দিনে শ্রীলংকা এগিয়ে গেছে। লঙ্কানদের ব্যাটিং-ই বলে দিয়েছে তাদের লক্ষ্য ৬০০ রান। প্রথম দিনেই দুই সেঞ্চু’রি পেয়েছে দলটি।
ভাগ্যিস অ’ভিষিক্ত পেসার শরিফুল ইস’লাম অধিনায়ক করুণারত্নের উইকেটটি তুলে নিতে পেরেছিলেন। নয়তো দিন শেষে একেবারে শূন্য হাতে ফিরতে হতো বাংলাদেশকে।
আজ দ্বিতীয় দিনে সফল হয়েছেন পেসার তাসকিন আহমেদ। একেবারে আসল উইকেটটি শিকার করলেন। সাজঘরে ফেরালেন ওপেনার লাহিরু থিরিমান্নেকে। আগের দিনের ১৩১ রানের পুঁজি নিয়ে নামা থিরিমান্নে ব্যক্তিগত দেড়শতকের দিকে এগুচ্ছিলেন। তাকে ১৪০ – এ থামিয়ে দিলেন তাসকিন।
১০৪তম ওভা’রে তাসকিনের প্রথম বলটি লেগসাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। যা ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। সমাপ্তি ঘটে ২৯৮ বলে ১৫ বাউন্ডারিতে ১৪০ রানের ইনিংসের।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনে প্রথম সেশনের ২ ঘণ্টা শেষে শ্রীলংকার সংগ্রহ ২ উইকে’টে ৩১৮ রান। ১৪৫ বল খেলে ৫৪ রানে অ’পরাজিত অশোধা ফার্নান্দো। থিরিমান্নের আউটের পর ব্যাট হাতে নেমেছেন এঞ্জে’লা ম্যাথিউস।













































