প্রচ্ছদ আলোচিত সংবাদ

তাসকিনকে মুস্তাফিজের হুমকি!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মু’স্তাফিজুর রহমান। প্রায় কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু এই দুই পেসার মাঠের বাইরেও ভালো বন্ধু। কিন্তু মাঠের খেলায় বন্ধুত্বকে ভুলে দলকে জেতাতে বরাবরই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন প্রতিটি খেলোয়াড়। তাসকিন-ফিজের মধ্যেও এর ব্যতিক্রম দেখা মেলেনি।






দেশে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। গতকাল শনিবার (৫ জুন) লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল তাসকিনের মোহামেডান এবং মু’স্তাফিজের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটি ২৭ রানে জিতে নেয় সাকিব আল হাসানের মোহামেডান। কিন্তু নিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে পরাজিত ম্যাচেও ম্যাচ সেরার পুরস্কারটি জিতে নিয়েছে কা’টার মাস্টার মু’স্তাফিজ।




৪ ওভা’রে মাত্র ২২ রান দিয়ে মু’স্তাফিজ নেন ৫ উইকেট। তবে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেনি দেশের অন্যতম এই সেরা বোলার। উইকে’টে নেমে তাসকিনের প্রথম বলেই স্ট্যাম্প হারিয়ে বোল্ড আউট হয়েছেন মু’স্তাফিজ। নিজের এই বোল্ড হওয়াকে যে স্বাভাবিকভাবে নেননি তা বোঝা গেছে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিজের একটি স্ট্যাটাস দেখে।




পুরো দেশবাসীর সামনেই বন্ধু তাসকিনকে এক প্রকার হু’মকি দিয়ে রাখলেন তিনি। শনিবার রাতে নিজের ভ্যারিফাইড পেজ থেকে তাসকিনের সাথে নিজের একটি ছবি পোস্ট করে ফিজ লেখেন, ‘পরেরবার এটি ছক্কাই হবে।’




উল্লেখ্য, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকে’টে ২০১৫ সালের এপ্রিল মাসে পা’কিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন মু’স্তাফিজুর রহমান। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালের এপ্রিল মাসে প্রথম ম্যাচ খেলেন তাসকিন। টি টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন এই দুই পেসার।