প্রচ্ছদ বিনোদন

তবে কি ভেঙে যাবে সম্পর্ক? দশ বছর পরেও অঙ্কুশকে ভালোবাসেন কিনা এখনো বুঝতেই পারছেন না ঐন্দ্রিলা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা ও একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা শর্মা। গত ১০ বছর ধরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন। কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে নানান গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল সকলের মাঝে। কিন্তু দীর্ঘ দশ বছর সম্পর্কে থাকার পর এবার ঐন্দ্রিলা বললেন অঙ্কুশকে যে,তিনি নিশ্চিত নন, অঙ্কুশকে তিনি ভালোবাসেন কিনা।

কিন্তু কি কারণে ঐন্দ্রিলা এমন কথা বললেন? তবে কি ভালোবাসেন না ঐন্দ্রিলা অঙ্কুশকে? অরে না মশাই সেরকম কিছু না সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্ব করেছিলেন ঐন্দ্রিলা। অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ঐন্দ্রিলাকে। এরই মধ্যে একজন ঐন্দ্রিলাকে জিগেস করেছিলেন যে ঐন্দ্রিলা অঙ্কুশকে সত্যিই ভালোবাসেন কিনা।রসিকতা করে ঐন্দ্রিলা বলেছেন, দশ বছরেও তিনি বোঝেননি, অঙ্কুশকে ভালোবাসেন কিনা। তাঁর মনে হয়, এটা বুঝতে আরো কুড়ি-পঁচিশ বছর সময় লাগবে। কিন্তু সমস্ততাই মজার ছলে বলা।

অনেকদিনের প্রেমের বসম্পর্ক তাদের কিন্তু এ বছরই তাদের প্রেমের শুভ পরিণয় হতে চলেছে। ২০২১ এ বিয়ে করবেন বলেছিলেন। এবার নির্দিষ্ট তারিখ না বললেও মাস বলে দিয়েছেন। এই বছর ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। তাদের বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের ফ্যানেরা । এই করোনা আবহে লিভ ইনও করেছেন তাঁরা। সেই সময় নিজেদের নানান খুনসুটির ভিডিও নিজেরাই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

পাশাপাশি বর্তমান দেশে নানারকম কঠিন পরিস্থিতি। করোনা যেন মানুষকে একদম নাজেহাল করে রেখে দিয়েছে। আর সেই সংকটের দিনে অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই ব্যক্তিগত সুখের কথা ভাবতে পারছেন না। বেলাগাম করোনা পরিস্থিতিতে আপাতত টলিউডে বাতিল হয়ে গেছে অধিকাংশ শুটিং। যার ফলে সকল তারকারা গৃহবন্দী হয়ে রয়েছে। সকলে অপেক্ষা করে আছেন ভারত মায়ের সুস্থতা কামনায়। অঙ্কুশ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন, পরিস্থিতি ঠিক থাকলে বছরের শেষে বিয়ে করার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু দেশের হাহাকার পরিস্থিতিতে তিনি আপাতত ভাবছেন না নিজের বিয়ের কথা।