প্রচ্ছদ দৈনিক খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা: ২০ জন নেতাকর্মী আহত

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে সরকারি ছাত্র সঙ্গঠননের নেতা কর্মীদের হামলায় ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

আজ মঙ্গলবার বেলা বারোটায় এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহবায়ক আবু জাফর জানিয়েছেন, এ হামলায়  ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজাহান শাওন, মুস্তাফিজুর রহমান রুবেল, আবু জাফর, সদস্য রিয়াদ আনোয়ার হোসেন আহত হয়েছেন। 

তিনি বলেন, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসিতে অসহায় ছিন্নমূলদের মাঝে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণের আমাদের একটা কর্মসূচি ছিলো। কিন্তু এটা শুরু করার আগেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ ২০ জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলবিশ্ববিদ্যালয় হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা আমির হামজা বলেন, ছাত্রদল সন্ত্রাসী সংগঠন।এরা বিভিন্ন সময় ক্যাম্পাসে ঢুকে অরাজকতার চেষ্টা করে। আজকেও শুনলাম তাই করতেছিল। ছাত্রদল কি ধরনের অরাজকতা করছেন জানতে চাইলে তিনি বলেন, খুনি জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে মিলাদ মাহফিল, খাবার বিতরণ করতেছিল।এগুলো অরাজকতা না?#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১

bangla news।