প্রচ্ছদ দৈনিক খবর

ঢাকায় ২৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে ।

সোমবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রোববার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

সংশ্লিষ্ট তথ্যমতে, ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে (৪৩ ডিগ্রি সেলসিয়াস), যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

খুলনায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রোববার। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আজ এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

রোববার আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

গত ২০ এপ্রিলও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।