রাজধানীতে বেসরকারি ৮টি বিশ্ববিদ্যালয় অ’বৈধ ভবনে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অ’বৈধ ক্যাম্পাস রয়েছে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। বুধবার (২ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।





অ’বৈধ ভবনে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভা’র্সিটি, ইউনিভা’র্সিটি অব সাউথ এশিয়া, স্ট্যামফোর্ড ইউনিভা’র্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভা’র্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভা’র্সিটি, ইউনিভা’র্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভা’র্সিটি এবং নর্দান ইউনিভা’র্সিটি।



শিক্ষামন্ত্রী বলেন, তারা অনুমোদিত ভবন/ক্যাম্পাসের বাইরে অননুমোদিত ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উত্তরা ও বনানীতে ইবাইস বিশ্ববিদ্যালয়ের দুটি অ’বৈধ ক্যাম্পাস এবং উত্তরায় দি ইউনিভা’র্সিটি অব কুমিল্লার একটি অ’বৈধ শাখা রয়েছে বলে জানান তিনি।



দীপু মনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদত্ত সাময়িক সনদে উল্লেখিত স্থানে/শহরের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা পরিচালনার কোনো সুযোগ নেই। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ওই শর্ত ভঙ্গ করে ঢাকা শহরে ইউনিভা’র্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভা’র্সিটি বাংলাদেশ,



ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভা’র্সিটি, ভিক্টোরিয়া ইউনিভা’র্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভা’র্সিটি, ইউনিভা’র্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভা’র্সিটি এবং নর্দান ইউনিভা’র্সিটি বাংলাদেশ তাদের অনুমোদিত ভবন/ক্যাম্পাসের বাইরে অননুমোদিত ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব বিশ্ববিদ্যালয়কে অননুমোদিত ভবনসমূহ বন্ধ করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভা’র্সিটি, সাউথ ইস্ট ইউনিভা’র্সিটি, ইউনিভা’র্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং নর্দান ইউনিভা’র্সিটি বাংলাদেশ পরিদর্শনপূর্বক ত’দন্ত করার জন্য অ’তি সম্প্রতি ইউজিসি কমিটি গঠন করেছে। কমিটির কার্যক্রম চলমান। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বি’রুদ্ধে কমিটি গঠন প্রক্রিয়াধীন।
































































