ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পাঁচ রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩১ মে থেকে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টটি।
![]()
করোনা মহামারীর কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে ওঠার পর ব্যস্ত হয়ে উঠেছে ঘরোয়া ক্রিকেটের সূচি। বিসিবি ও সিসিডিএম তাই আঁটসাঁট সূচিতে সম্পন্ন করছে ডিপিএল। এবার এক দিনেই মাঠে গড়াবে এক রাউন্ডের সব খেলা। পরপর দুই দিন দুই রাউন্ডের খেলা শেষে থাকবে একদিন করে বিশ্রাম। সময়স্বল্পতা ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
![]()
শ্রীলঙ্কা সফর শেষ করা জাতীয় দলের সব ক্রিকেটারই অংশ নেবেন টুর্নামেন্টে।

![]()















































