প্রচ্ছদ দৈনিক খবর

ডাবল ইঞ্জিনের ডাবল সেঞ্চুরি করেছি: মমতা

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজনৈতিকভাবে সময়ের সেরা আলোচিত নাম মমতা। বেশ কিছুদিন ধরে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ফের খবরের শিরোনাম হলেন এই রাজনীতিবিদ।

নতুন খবর হচ্ছে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জী জিতেছেন, নাকি শুভেন্দু অধিকারী জিতেছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা।

কিন্তু পরে জানা যায় শুভেন্দু জিতেছেন। আনন্দবাজারকে সে কথা জানান বিজেপির প্রার্থী শুভেন্দু নিজেই। এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী। এর আগে কালীঘাটের বাড়ি থেকে কর্মীদের উদ্দেশ্যে মমতা জানান, ‘ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছি। এটা বাংলার জয়, বাংলার জয়। কিন্তু উচ্ছ্বাস যেন বাঁধভাঙা না হয়।