প্রচ্ছদ দৈনিক খবর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৪ জন সহ ৫ জনের

7
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজন নি’হত হয়েছেন। সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের নুরপুর এলাকায় আজ (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘ’টনা ঘটে। জৈন্তাপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) গো’লাম দস্তগীর আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় ট্রাক এটিকে চাপা দিলে এই দুর্ঘ’টনা হয়। নি’হতদের মধ্যে দুইজন শি’শুও রয়েছে বলে জানা যায়। এদিকে এই ঘটনায় আ’হত হয়েছে আরো দুইজন।

নি’হতরা হলেন, জৈন্তাপুর উপজে’লার পাখিবিল গ্রামের মৃ’ত আরব আলীর ছে’লে আটোরিকশা চালক হোসেন আহম’দ, উপজে’লার রুপচেং গ্রামের জামাল আহম’দের স্ত্রী’ সাদিয়া বেগম, তার সাত বছরের শি’শু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

ওসি জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃ’ত্যু হয়।