প্রচ্ছদ দৈনিক খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সুখবর পেলো ভারত

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢিল ছোঁড়ার দূরত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অতি গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সুখবর পেলো ভারত। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিমান ধরতে আর কোনও বাঁধা নেই এই ব্যাটারের।

আইপিএল চলাকালীন টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন রাহুল। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ায় শুতে হয়েছিল অপারেশনের টেবিলে। অস্ত্রোপচার শেষে পুনরায় আইপিএলে ফিরতে পারবেন কিনা, চলছিল এমন জল্পনা। এরই মাঝে আইপিএল স্থগিত হওয়ায় আর মাঠে ফেরার তাড়ায় পড়তে হয়নি তাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইলিশদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে জায়গা হয়েছে রাহুলের।

যদিও সবটি নির্ভির কিরছে তার ফিটনেসের উপর। পাশ করতে হবে ফিটনেস টেস্টে। ফিটনেস নিয়ে রাহুলের একটি সুত্র গণমাধ্যমকে জানিয়েছে, “যতদূর আমি জানি, ও (রাহুল) ঠিক আছে এবং যথাযথ সুস্থ হয়ে উঠছে। ওর দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যাওয়া উচিত।” “আমাদের হাতে সময় রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে প্রায় একমাস সময় রয়েছে।

তার পর ইংল্যান্ড সিরিজ শুরু হতে আরও মাস দেড়েক। ভারতীয় দল এমনটা আগেও করেছে। চোট পাওয়া ঋদ্ধিমান সাহাকে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে সুস্থ করে তোলা হয়েছিল।” যোগ করে সুত্রটি। ভারতের হয়ে ৩৬ টেস্টের ৬০ ইনিংসে ৩৪.৫৯ গড়, ৫টি শতক এবং ১১টি অর্ধশতকে রাহুল করেছেন ২০০৬ রান