প্রচ্ছদ দৈনিক খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত না নিউজিল্যান্ড, কোন দল এগিয়ে? বিস্তারিত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আইপিএল করোনার জেরে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে। তাই ভারতীয় সমর্থকদের এখন চোখ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে। ইতিমধ্যেই বিশ জনের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। ১৮ই জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা।

শিরোপা অর্জনের ক্ষেত্রে কোন দল এগিয়ে আছে, জানালেন পার্থিব প্যাটেল। গত বছরই কিউয়িদের ঘরের মাঠে লাল বলের সিরিজে পর্যদুস্ত হতে হয়েছিল কোহলিদের। তবে তারপর অনেক জল ঝড় বয়ে গিয়েছে গোটা বিশ্বে। করোনার কবলে বদলে গিয়েছে অনেক কিছুই। কিউয়িদের পড়শি অস্ট্রেলিয়াকে তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল ইতিহাস রচনা করেছে। দুই দলের শক্তি ও দুর্বলতা পরীক্ষা করে পার্থিব কিছুটা এগিয়ে রাখছেন ভারতকেই।

স্টার স্পোটর্সের ক্রিকেট কানেক্টেড শো-তে প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক জানান, ‘ভারত ও নিউজিল্যান্ড দুই দলের তুলনা করলে আমার মনে ভারত সবদিক থেকে বেশি পরিপূর্ণ। বোলিংয়ে (জসপ্রীত) বুমরাহ, ইশান্ত (শর্মা) ও (মহম্মদ) শামি রয়েছে। ব্যাটিংয়ে দেখতে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের পাশাপাশি অতিরিক্ত ব্যাটসম্যান হিসাবে লোকেশ রাহুলকে খেলানোরও বিকল্প রয়েছে।

রাহুলের মত একটা ব্যাটসম্যান দলে সুযোগ পাচ্ছে না, এর থেকেই বোঝা যায় বর্তমান ভারতীয় দল কতটা শক্তিশালী।