প্রচ্ছদ দৈনিক খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলি-উইলিয়ামসনের অধিনায়কত্বের পরীক্ষা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। যেখানে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হবার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড। তবে অতীত ইতিহাস বলছে বিশ্ব আসর গুলোতে বরাবরই ভারতের বিপক্ষে ফেভারিট এই কিউরা।

যদিও নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন বলছেন, এই ফাইনাল দিয়েই পরীক্ষা হবে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনের অধিনায়কত্বের। গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে দারুণ খেলছে নিউজিল্যান্ড। অধিনায়ক কিংবা ক্রিকেটার হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছেন উইলিয়ামসন। ভারতও দুর্দান্ত খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

এমনকি নিউজিল্যান্ডের কাছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ছিনিয়ে নিয়েছে কোহলির দল। যদিও এই তালিকার ২ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। ফলে অনেকেই ধারণা করছেন বেশ জমজমাট লড়াই হবে দুই দলের। তবে কিউদের সাবেক কোচ সেটাকে দিলেন বার্তি মাত্রা। টেস্ট ক্রিকেটের দুই সেরা দলের লড়াইয়ে অধিনায়কত্বই তফাত গড়ে দিতে পারে। এ কারণে বলছেন এই ফাইনাল হবে কোহলি-উইলিয়ামসনের অধিনায়কত্বের পরীক্ষা।

টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে হেসন বলেন, ‘উভয়ই খুব ভাল অধিনায়ক এবং হ্যাঁ, দু’জনেই অধিনায়কত্বের ধরণ আলাদা। খেলোয়াড়রা অনুসরণ করতে চান যা কোনও অধিনায়কের সেটা পক্ষে দুর্দান্ত চিহ্ন। উইলিয়ামসন কিছু সময়ের মধ্যে চাপ তৈরি করতে পছন্দ করে সেই বিবেকে সে আরও ক্ষুরধর হয়ে আছে। অন্যদিকে, বিরাট চালকের আসনে নিজের দিক ঠিক রাখার জন্য নিয়মিত উপায় সন্ধান করছে।’

তিনি আরো যোগ করে বলেন, ‘ডব্লিউটিসি ফাইনাল হবে উইলিয়ামন এবং বিরাট উভয়ের জন্য অধিনায়কত্বের একটি পরীক্ষা। দিনের পর দিন উইকেট পরিবর্তনের সাথে সাথে দেখার বিষয় হবে যে উইলিয়ামসন এবং বিরাট দু’জনেই কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের কৌশলগুলিতে এই ফাইনালে ব্যবহার করে।’ বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড।

আর এই ইংল্যান্ডের সাউদাম্পটনেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতোমধ্যে দেশটিতে পৌছেছে ভারত দল। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১৮ জুন শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।