প্রচ্ছদ দৈনিক খবর

টিকটক-লাইকিতে ‘আপত্তিকর’ ছবি দেওয়ায় স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

57
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী শ্রবনি আক্তার সুমা (২০) কে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আব্দুল্লাহ নাহিন শান্ত (২৫)। শনিবার (৮ মে) রাত ৯টার দিকে দশানী এলাকার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমা বাগেরহাট শহরের সিংড়াই গ্রামের বাসিন্দা করিম বক্স এর মেয়ে। শান্ত দশানী এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সেনা সদস্য গোলাম মোহাম্মদ এর ছেলে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী বলেন, শান্ত ঢাকার একটি পোশাক ফ্যাক্টরিতে চাকুরী করতো। সম্প্রতি করোনা প্রতিস্থিতে তার চাকুরী চলে গেলে সে বাড়ীতে ফিরে আসে।

বাড়ীতে আসার কিছুদিন পর শান্ত ও তার স্ত্রীর সুমার মধ্যে টিকটক করা নিয়ে ঝগড়া হয়। পরে সুমা রাগ করে বাবার বাড়ীতে চলে যায়। বাড়ীতে কেউ না থাকার সুবাধে এদিন বিকালে শান্ত ফোন করে তার স্ত্রীকে বাড়ীতে ডেকে নেয়। মাগরিবের নামাজের পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় শান্ত তার স্ত্রী সুমাকে মুখে কিলঘুসি দিয়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

নিহতের বড় ভাই মোঃ রাসেল বলেন, শান্ত আমার বোনতে হত্যা করবে জানিয়ে আমার বোন আমাকে বিকাল ৫টার দিকে মেসেজ দেয়। কিন্তু মেসেজটি আমি দেখি রাত ৮টার দিকে।

ছুটে গিয়ে দেখি শান্ত আমার বোনকে হত্যা করেছে। আমি আমার বোন হত্যার বিচার চাই। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যা করে শান্ত নামের এক যুবক থানায় আত্মসমর্পণ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।