প্রচ্ছদ দৈনিক খবর

টিউশনির টাকা জমিয়ে বাবা-মাকে দৃষ্টিনন্দন বাড়ি উপহার দিলেন ছেলে!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পড়ালেখার পাশাপাশি প্রাইভেট পড়ানোর টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নি’র্মাণ ক’রেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজে’লার অনল কুমা’র দাস (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী। তিনি ফেদু নামেই বেশি পরিচিত। ফেদু উপজে’লার গোপালপুর ইউনিয়নের পবনবেগ মালোপাড়ার বাবু অমর কুমা’র দাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে’র মাস্টার্সের শিক্ষার্থী।

কলেজছাত্র অনল কুমা’র দাসের বাবা বাবু অমর কুমা’র দাস জা’নান, আমা’র পাঁচ ছেলেমেয়েদের মধ্যে সবার ছোট ফেদু। সে যখন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তখন থেকে শি’শু শিক্ষার্থীদের পড়ানো শুরু করে। সেই থেকে টিউশনি ওর পেশা থেকে নে’শায় প’রিণত হয়েছে।

বর্তমানে ম’হামা’রি ক’রোনাভা’ইরাসজনিত উদ্ভূত প’রিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ব’ন্ধ রয়েছে। ছেলেমেয়েরা বই থেকে প্রায় বি’চ্ছিন্ন। এই অব’স্থায়ও স্বা’স্থ্যবিধি মেনে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার আলো ছ’ড়িয়ে দিচ্ছেন ফেদু।

ফেদুর বাবা অমর কুমা’র বলেন, ‘যে সময় তার লেখাপড়ার খরচ আমা’র বহন করার কথা সে সময় নিজেই পড়ার খরচ চালানোর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ জমিয়ে একতলা বাড়িটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নি’র্মাণ করেছে। আমি তাকে একটি টাকাও দেইনি। উল্টা সে তার উপার্জনের টাকা আমাকে দিয়েছে।’

ফেদুর এমন ক’র্মে প্রসংসায় ভাসছেন এলাকায়। তিনি তার এই বাড়ি বাবা-মাকে উপহার দিয়েছেন বলে জা’নান। সব সময় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছ’ড়িয়ে দিতে চান বলেও জা’নান ফেদু। সূত্র: কালেরকণ্ঠ