গ্যাস পাইপলাইন কাজে ট্রায়াল শাট-ডাউনের জন্য আজ বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকা সংলগ্ন বেশকিছু জায়গায় গ্যাস থাকবে না।
বুধবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাই-ইন কার্যক্রমের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা,
বউবাজার, আল-মামুর মসজিদ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে ওই এলাকা সংলগ্ন আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।













































