টাঙ্গাইল থেকে রাজধানীর বসুন্ধ’রা সিটিতে শপিং করতে এসে মাস্ক না পরায় জ’রিমানা গুনেছেন মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি। ডিএমপির ভ্রাম্যমাণ আ’দালত মাস্ক না পরায় তার ৩০০ টাকা জ’রিমানা করেন।
মঙ্গলবার (৪ মে) দুপুরে স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বসুন্ধ’রা সিটি শপিংমলে অ’ভিযান চালান ঢাকা মেট্রোপলিটন পু’লিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আ’দালত। এতে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক।
এসময় বসুন্ধ’রা সিটির তৃতীয় অ’ভিযানকালে মাস্ক না পরার অ’প’রাধে মাসুম বিল্লাহর ৩০০ টাকা জ’রিমানা করেন আ’দালত।
জ’রিমানার দেয়ার পর মাসুম বিল্লাহ জাগো নিউজকে বলেন, ‘কিছুক্ষণ আগেই মাস্ক খুলেছিলাম, মাস্ক না পরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জ’রিমানা করেছেন।’ নিজের ভুল বুঝতে পেরে সবার সবসময় মাস্ক পরা উচিত বলে মনে করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে এ অ’ভিযান পরিচালনা হয়।’
এ সময় মাস্ক না পরায় বসুন্ধ’রা সিটি শপিংমলের কয়েকজন ব্যবসায়ীকেও জ’রিমানা করেন ভ্রাম্যমাণ আ’দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অ’ভিযানে ১৭ জনকে বিভিন্ন অংকে মোট সাড়ে ৫ হাজার টাকা জ’রিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আ’দালত সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।













































