জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল সুবিধা ফেরত দেয়ার বিষয়ে রিট খারিজের আদেশের বি’রুদ্ধে আপিল তরতে যাচ্ছেন শিক্ষকরা।
শুক্রবার বিষয়টি জানিয়েছেন শিক্ষকদের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইস’লাম। তিনি বলেন, আম’রা হাই’কোর্টের আদেশের বি’রুদ্ধে আপিল করবো। আমাদের প্রস্তুতি শেষ করেছি। এ সপ্তাহেই আপিল কলা হবে।চলতি বছরের মা’র্চে হাই’কোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৩-২০১৪ খ্রিষ্টাব্দে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র নিয়ে করা রিটের শুনানিতে জারি করা রুল শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে রায় ঘোষণার জন্য ধার্য করেন হাই’কোর্ট।
এর আগে গত ১৩ জানুয়ারি সারাদেশের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে করা রিট মা’মলা তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য হাই’কোর্ট’কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় এই রুলের শুনানি অনুষ্ঠিত হয়।জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককে টাইম স্কেলের এ সুবিধা দেয়া হয়েছিল।
এ বিষয়ে ব্যারিস্টার মোকছেদুল ইস’লাম বলেন, ২০২০ সালের ১২ আগস্ট বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল সুবিধা ফেরত দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ শিক্ষকরা রিট করেন। তখন হাই’কোর্ট বিভাগ পরিপত্র স্থগিত করে রুল জারি করেন।
এর বি’রুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চেম্বার জজ আ’দালত হাই’কোর্টের আদেশ স্থগিত করেন। পরে স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আপিল বিভাগে আবেদন করেন। এরপর ২০২১ সালের ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে হাই’কোর্ট বিভাগে রিট মা’মলা’টি নিষ্পত্তি করতে বলেন।পরে আপিল বিভাগের আদেশ অনুযায়ী চলতি বছরের মা’র্চ মাসে রিট আবেদনটি খারিজ করে রায় ঘোষণা করেন আ’দালত।













































