প্রচ্ছদ খেলাধুলা

ঝড়ো ইনিংস খেলে দলকে জেতালেন তামিম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আজ্ও দারুণ খেলা দেখালেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতা’লেন তিনি। তামিমের ঝড়ো ব্যাটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকে’টের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

সোমবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা হয় ১২ ওভা’র।টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান তোলে গাজী। ৯২ রানের ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিমের প্রাইম ব্যাংক।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। এই রান করতে তিনি ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এছাড়া ২৫ রান করেন রনি তালুকদার। গাজী গ্রুপের হয়ে মেহেদি হাসান ২টি ও একটি উইকেট দখল করেন মাহমুদুল্লাহ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জাকির হাসানের অ’পরাজিত ২৬ রানে কোনোরকম সংগ্রহ পায় গাজী। ১৬ রান করেন ওপেনার মেহেদি।প্রাইম ব্যাংকের হয়ে মু’স্তাফিজুর রহমান ও নাঈম হাসান ২টি ও একটি উইকেট পান শরিফুল ইস’লাম।