প্রচ্ছদ দৈনিক খবর

জয়ের পথে বাংলাদেশ! মোস্তাফিজের কাটারে ৯ ম উইকেটের পতন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রথম ম্যাচেও বল হাতে দুর্নিবার হয়ে উঠেছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এবার তার ঘূর্ণির সঙ্গে যুক্ত হয়েছে সাকিব আল হাসানের অর্থোডক্স ঘূর্ণি। দুই পেসার মোস্তাফিজ আর শরিফুল যে সূচনাটা করে দিয়েছেন, সেটাকে টেনে নিয়ে বাংলাদেশকে জয়ের পথ দেখাচ্ছেন মিরাজ-সাকিব।

২৪৭ রানের লক্ষ্য। লঙ্কান ব্যাটসম্যানদের সামনে খুব একটা সহজ লক্ষ্য নয়। তবুও দৃঢ়তা দেখানো প্রয়োজন বাংলাদেশের বোলারদেরই। সে লক্ষ্যে আপাতত বেশ ভালোভাবেই এগিয়ে চলছে টাইগাররা।দুই পেসার শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে বল হাতে লঙ্কান ব্যাটসম্যানদের সামনে আক্রমণাত্মক হয়ে উঠেছেন স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। যার ফলে স্কোরবোর্ডে ১২২ রান যোগ করতেই ৯টি উইকেটের পতন ঘটেছ সফরকারী লঙ্কানদের।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪। ১৪ রান নিয়ে আশেনা বান্দারা এবং ০ রান নিয়ে ব্যাট করছেন ইসুরু উদানা। জয়ের জন্য এখনও প্রয়োজন ১৩২ রান। হাতে আছে আর মাত্র ৩ উইকেট।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর লঙ্কানদের ২৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। অধিনায়ক কুশল পেরেরাকে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের হাতে। ১৪ রান করে আউট হন পেরেরা। সে সঙ্গে অভিষেক ম্যাচে অভিষেক উইকেট নিয়ে নিলেন শরিফুল ইসলাম।

এরপর ২৯ রানের জুটি গড়েন দানুসকা গুনাথিলাকা এবং পাথুম নিশাঙ্কা। এ সময় মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন গুনাথিলাকা। ২৪ রান করে ফিরে যান তিনি।দলীয় ৭১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কা। তিনি করেন ২০ রান।