প্রচ্ছদ বিনোদন

জিমের পোশাকে বাড়িতেই ব্যায়াম করছেন ‘নেহা কক্কর’, গায়িকা কে সহযোগিতা করলো কালো রঙের ‘মার্সেডিজ বেঞ্জ’

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত নানান ভিডিও। সেলিব্রিটিরা তাদের অন্দরমহলের প্রতিটা মুহুর্ত্য শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি জনপ্রিয় গায়িকা নেহা কক্কর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বাড়িতেই ব্যায়াম করছেন তিনি। মুম্বাইয়ে করোনার প্রভাব চরম পর্যায়ে রয়েছে, তাই সেখানে লকডাউন চলছে। লকডাউনের জন্য গায়িকা বাড়িতেই আটকে রয়েছেন। জিমে যেতে পারছেন না। কিন্তু তাহলে লকডাউনে মেদ কমবে কি করে ? সেকারণে বাড়িতেই লেগে পড়েছেন মেদ ঝরাতে। তারই একটা ভিডিও ইনস্টাগ্রাম রিলে পোস্ট করেছেন তিনি। ভিডিওতে তাকে জিমের পোশাকে পুশ-আপ করতে দেখা গিয়েছে ।

গায়িকা নেহা কক্কর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘লকডাউনে যেটা বাড়িয়েছিলাম, সময় এসেছে ঝরিয়ে ফেলার! দেখি আমি পারি কিনা’।রোহনপ্রীত স্ত্রী নেহাকে উৎসাহ জানিয়ে লিখেছেন, ‘চালিয়ে যাও!!! তুমি এটা করতে পারবে আমার মেয়ে। তুমি জানো তো? তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, আমার রানি’।

গ্যারেজে রয়েছে কালো রঙের ‘মার্সেডিজ বেঞ্জ’। তাঁর ওপর ভোর করেই পুশ-আপ করছেন নেহা। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই কমেন্টের বন্যায় ভোরে গিয়েছে।

নেহা যে একজন দ্যাখো গায়িকা হওয়ার পাশাপাশি নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, তা ভিডিওতে স্পষ্ট। বেশ খোশ মেজাজে দেখা মিললো গায়িকার।