প্রচ্ছদ দৈনিক খবর

জা’না গেল সৌদি আরবে ঈদ কবে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সৌদি আরবে মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, সৌদি আরবের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। বুধবার (১২ মে) হবে দেশটিতে রমজান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩ মে) সেখানে ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার (১২ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সি’দ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ বৈঠক হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা’নানো হয়।