করো’না বিস্তার রোধে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। জরুরি পরিবহন নিতে ফেরি ঘাটে ভিড়লেই অ’পেক্ষমান যাত্রীরা লাফ দিয়ে ফেরিতে উঠা শুরু করেন।
শনিবার (৮ মে) দিনভর লা’শ, রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবামূলক ও পণ্যবাহী পরিবহন পারাপারে ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
তবে ঘাটে অ’পেক্ষমান যাত্রীর চাপের কারণে এ সীমিত আকারে ফেরিও চলাচল ব্যহত হচ্ছে। ফেরিঘাটে ভিড়ানোর সঙ্গে সঙ্গেই যাত্রীরা ফেরিতে উঠার প্রতিযোগিতা শুরু করে।
শুক্রবার (৭ মে) সকাল থেকে ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২১ জে’লার ঘরমুখো মানুষের ঢল নামে এ রুটের ফেরিগুলোতে। উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি।
করো’না রোধে শনিবার ভোর থেকে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। লা’শ, রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবামূলক ও পণ্যবাহী পরিবহন পারাপারে ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে লকডাউনের সময় এ রুটে গত ৩ মে আইন আমান্য করে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘ’টনায় ২৬ জন নি’হত হওয়ার ঘটনায় বাংলাবাজার ঘাটের ট্রলার ও স্পিডবোট বন্ধ রাখতে এগুলোর ইঞ্জিনের পাখা খুলে নেয় উপজে’লা প্রশাসন ও পু’লিশ।
বরগুনা থেকে বাংলাবাজার ঘাটে আসা যাত্রী মোমেনা বেগম জানান, সাহরি খেয়ে রওনা দিয়েছি। প্রায় দুই হাজার টাকা ব্যয় করে ঘাটে এসে পৌঁছেছি। এসে দেখি ফেরি চলাচল বন্ধ। সঙ্গে চারটি ব্যাগ নিয়ে একাই ঢাকা যাব। ছে’লেরা সবাই ঢাকায় থাকে। গত এক মাস ধরে বরগুনা গিয়ে আ’ট’কা পড়েছিলাম। এখন গ্রামের বাড়ি বরগুনাতেও ফিরে যাওয়া সম্ভব না। কখন ওপার যেতে পারবো তাও জানি না।
ঢাকাগামী যাত্রী মোহাম্ম’দ আলী জানান, রোগীবাহী ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে ক্যামেলিয়া ফেরিটি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাবাজার ঘাট থেকে। পাঁচ মিনিটের মধ্যে প্রায় এক হাজার যাত্রী উঠে ফেরিটিতে। তবে ভাগ্য ভালো পু’লিশি পাহাড়ায় আগে অ্যাম্বুলেন্স উঠানোর ব্যবস্থা করা হয়। নাহলে মানুষের কারণে ফেরিতে কোনো অ্যাম্বুলেন্স উঠানো যেতো না।
শি’বচর থা’না ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, লা’শ, রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবামূলক ও পণ্যবাহী পরিবহন পারাপার করতে ফেরিতে উঠানো ক’ষ্টসাধ্য হচ্ছে।
ঘাটে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, ঘাটে আ’ট’কে পড়া অ্যাম্বুলেন্স ও লা’শবাহী গাড়ি ও জরুরি সেবামূলক পরিবহন পরীক্ষা করে ফেরিতে উঠানোর ব্যবস্থা করছি। তবে ঘাটে যাত্রীর চাপ বেশি যে কারণে ফেরিতে সাধারণ যাত্রীরা উঠে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) আহম্ম’দ আলী জানান, লকডাউনের জন্য এ রুটের ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে রাতে পণ্যবাহী ফেরি চলাচল করবে।













































