প্রচ্ছদ দৈনিক খবর

জন্মদিনে ইচ্ছা পূরণ হল না, কাঁদলেন অপি করিম

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের জন্মদিন ছিল ১ মে। এবারের জন্মদিনে তাঁকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। ফোন করছেন। এসএমএস দিচ্ছেন। ফেসবুকে কত কী লিখছেন। কিন্তু তবু তার মন খারাপ। কারণ তার ইচ্ছা পূরণ হয়নি।

মনে মনে অপি ভেবে রেখেছিলেন, তার এবারের জন্মদিন মেয়ে, মা–বাবা, স্বামীসহ পরিবারের সবাইকে নিয়ে অন্য রকম কাটবে। কিন্তু সৃষ্টিকর্তার অমোঘ নিয়মে এ বছরের ২৪ মার্চ অপি করিম তার বাবাকে চিরদিনের জন্য হারান। পূরণ হয়নি তাঁর মনের ইচ্ছা।

জন্মদিন নিয়ে অপি করিম বললেন, `কেমন জানি লাগছে। আমার জীবনে এখন রশ্মি আছে, আমি এখন রশ্মির মা। একটা নতুন পরিচয়। রশ্মি কোলে আছে। তারপরও কী যে এক শূন্যতা, এটা কোনোভাবেই আসলে বোঝানো যাবে না (কাঁদছিলেন)।` কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অপি বললেন, `আমি কোনো দিনও ভাবতে পারিনি, বাবাকে দেখতে পাব না। অথবা আমার বাবা আমাকে কোনো দিন উইশ করবে না, এটা হতেই পারে না!

কয়েক মাসে অপি করিমের জীবনটাই অন্য রকম হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, `আমার মা–বাবা পুরো জীবনভর ছিলেন। কদিন আগে বাবা চলে গেলেন। এরপরই মায়ের কোভিড-১৯ পজিটিভ হলো। এমন পৃথিবী তৈরি হয়েছে, করোনার কারণে মায়ের কাছে যেতে পারিনি। এ অবস্থা হবে, কখনো ভাবতে পারিনি। সত্যিই এ এক অন্য রকম পৃথিবী।`