প্রচ্ছদ দৈনিক খবর

ছোট ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কারিনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্ব মা দিবসে সবার মতো সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন বলিপাড়ার তারকারাও। অনেকেই তাদের সন্তান ও মাকে নিয়ে ছবি দিয়েছেন। তবে বলিউড অ’ভিনেত্রী কারিনা কাপুর করলেন ভিন্ন কিছু।

ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা। তবে এবার সদ্যোজাতকে পাপারাজ্জিদের থেকে দূরে রেখেছেন সাইফিনা। কিন্তু ভক্তদের উৎসাহের তো শেষ নেই। তারা অ’পেক্ষায় ছিলেন তৈমুরের ছোট ভাইয়ের ছবি দেখার জন্য। অবশেষে অ’পেক্ষা ফুরালো।

মা দিবসকে ঘিরেই ছোট ছে’লের ছবি প্রকাশ্যে আনলেন কারিনা।

মা দিবসে দুই সন্তানের ছবি প্রথমবার একসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন কারিনা। ছবিতে তৈমুরের কোলে তার ছোট ভাইকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অ’ভিনেত্রী লিখেছেন, ‘পুরো পৃথিবী আজ আশায় বেঁচে আছে। এই দুজন আমাকে আশা জোগায়… সুন্দর আগামীর… মা দিবসের শুভেচ্ছা সকল সুন্দর এবং শক্তিশালী মায়েদের। বিশ্বা’স রাখু’ন…’।

২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতা’লে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল ২০১৬ সালের ডিসেম্বরে।