এবার ছে’লেকে প্রকাশ্যে আনলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বুধবার (২ জুন) ছে’লে ও স্বামীসহ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছে’লের জন্মের ১৩ দিনের মা’থায় তাকে প্রকাশ্যে এনেছেন এ তারকা। পাশাপাশি জানিয়েছেন ছে’লের নাম।
ছবি পোস্ট করে শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি- দেবায়ন মুখার্জি। ২২ মে এসেছে এবং আমাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। জন্মের সময় প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে, এমন ভালবাসায় যা শুধু একজন মা কিংবা বাবাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।’
প্রায় দশ বছর চুটিয়ে প্রে’মের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বন্ধু শিলাদিত্য মুখার্জিকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। ২২ মে পুত্র সন্তান জন্ম দিয়েছেন শ্রেয়া। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন সঙ্গীতশিল্পী নিজেই।
লিখেছিলেন, ‘সৃষ্টিক’র্তা আজ দুপুরে আমাদের একটি পুত্র সন্তান উপহার দিয়েছে। এটি অন্যরকম এক অনুভূতি, যা আগে কখনো হয়নি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।’













































