সিনেমা জগতের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারা। আজ শুক্রবার বিকেলে নিজের একাধিক ছবিসহ `হ্যাপি ফ্রাইডে` লিখে ফেসবুক পোস্ট করেন বুবলী।
এর মাত্র ২০ মিনিট পর অপুও একইভাবে নিজের একাধিক ছবিসহ `হ্যাপি ফ্রাইডে` লিখে ফেসবুক পোস্ট করেন। এরই মধ্যে পোস্ট দুটি ভাইরাল হয়েছে ফেসবুকে।যা দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, তবে কি অপু বিশ্বাস ফলো করছেন বুবলীকে?
বুবলীর পর অপুর একই পোস্ট এভাবে কাকতালীয়ভাবে মিলে গেলেও ফেসবুক ব্যবহারকারীরা তা দেখছেন ভিন্ন চোখে। তাইতো দু`টি পোস্ট নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।













































