গত বছর বলিউডের একজন উঠতি ট্যালেন্টেড নায়ক অভিনয় জগৎ থেকে বিদায় নেন তিনি আর কেউ নন। ঘটনাটি সকলের জানা, সুশান্ত সিং রাজপুত। যা সমস্ত বলিউডকে প্র্যা অন্ধকারে ঠেলে দিয়েছিল। গত বছর 14 ই জুন মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বলিউডের সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃতদেহ। যা কল্পনার বাইরে। কিন্তু সুশান্তের ‘পবিত্র রিস্তা’-র গল্প যা সকলের হৃদয় ছুঁয়ে গেছিল। দর্শকরা এই সিরিয়ালটিকে এতটাই ভালোবেসেছিলেন যে, এই সিরিয়ালের ঝুলিতে ছিল ৬৬ টি আওয়ার্ড।পয়লা জুন শুরু হয়েছিল সুশান্ত ও অঙ্কিতা অভিনীত সিরিয়াল ‘পবিত্র রিস্তা’-র সম্প্রচার।
আজ হঠাৎ করে এই সিরিয়ালের প্রসঙ্গ আসছে কেন সেটাই ভাবছেন তো নিশ্চই? আসলে সম্প্রতি ১২ বছর পূর্তি হল এই ধারাবাহিকের। প্রতি বছর পয়লা জুন ‘পবিত্র রিস্তা’-র বর্ষপূর্তি সেলিব্রেট করতেন সুশান্ত। আর তাই উঠছে প্রসঙ্গ। সিরিয়ালে মানব এর চরিত্রে অভিনয় করেছিল জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর অর্চনার চরিত্রে অভিনয় করেছিল অঙ্কিতা লোখাণ্ডে।তবে, সিরিয়ালের হিরো সুশান্ত আজ আর নেই আমাদের মধ্যে।
মানুষটাকে যে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না তা নিশ্চিত আমরা সকলেই। তবুও তাঁর মৃত্যু রহস্য সমাধানে যে তাঁর আত্মার কিছুটা শান্তি মিলবে তাঁর আশাই আমরা রাখি সকলে। আমরা সকলেই জানি যে, এই সিরিয়াল চলাকালীন সুশান্ত ও অঙ্কিতার মধ্যে প্রেমের সূত্রপাত হয়েছিল। তবে, তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী না হলেও অঙ্কিতার মনে সুশান্তের স্মৃতি যে চিরকাল সজীব থাকবে তা বলা যায় বৈকি।
প্রথমের দিকে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ সুশান্তের মতো একটি নতুন মুখকে ‘পবিত্র রিস্তা’-র নায়ক মানবের চরিত্রে কাস্ট করতে চাইছিলেন না। তাঁদের মনে হয়েছিল, নায়কের চরিত্রে নতুন মুখ নিলে হয়তো ফ্লপ করবে সিরিয়ালটি। সেদিন সুশান্তের জন্য আগাগোড়াই লড়াই চালিয়েছিলেন একতা। চ্যানেল কর্তৃপক্ষকে তিনি বলেছিলেন, সুশান্ত নিজের হাসি দিয়ে দর্শকদের মন জয় করে নেবেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সুশান্ত ‘পবিত্র রিস্তা’-য় মানবের চরিত্রে অভিনয় করেছিলেন। আজও মানব-অর্চনার অনস্ক্রিন ও অফস্ক্রিন রোম্যান্স বহুলচর্চিত।২০১১ সালে ‘পবিত্র রিস্তা’ ছেড়ে দিয়েছিলেন সুশান্ত। কারণ সেই সময় বলিউড থেকে অভিনয়ের অফার আসতে শুরু করেছিল তাঁর কাছে। অবশেষে ‘কাই পো ছে’-র মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন সুশান্ত। তারপর থেকে তার সফলতার ধাপ এগিউয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎই সবকিছু যেন উলোট পালট হয়ে গেল।
https://platform.instagram.com/en_US/embeds.js













































