প্রচ্ছদ দৈনিক খবর

চূড়ান্ত হওয়ার আগেই অনিশ্চিত ভারতের শ্রীলঙ্কা সফর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২ জুন ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল, সফরে ১৮ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেবে তারা। এরপর প্রায় ১ মাস বিরতি দিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহরা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপাক্ষিক সিরিজের মাঝের সময়টা প্রস্তুতি ও কোয়ারেন্টাইন ঝামেলা এড়াতে ইংল্যান্ডেই কাটাবে ভারত। তবে মাঝের সময়টাতে শ্রীলঙ্কা সফরেরও ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, জানানো হয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বে কোহলি-বুমরাহদের ছাড়াই শ্রীলঙ্কা সফর করবে ভারতীয় ক্রিকেট দল। চূড়ান্ত না হলেও ভার‍ত ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজের সম্ভাব্য একটা সূচিও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গুলো।

এরপর চূড়ান্তই ধরেই নেওয়া হয়েছিল ভারতের শ্রীলঙ্কা সফর, তবে বিসিসিআইকে নতুন করে চিন্তায় ফেলেছে শ্রীলঙ্কার বর্তমান করোনা পরিস্থিতি। শ্রীলঙ্কা সফরে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের, সবগুলো ম্যাচের ভেন্যুই ঠিক করা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্তা অর্জুন ডি সিলভা বলেন, “আমরা একটা স্টেডিয়ামেই সব ম্যাচ করার কথা ভাবছি। আমরা ঠিক করেছি প্রেমদাসা স্টেডিয়ামেই সমস্ত ম্যাচ হবে।

তবে পুরোটাই নির্ভর করছে সেইসময় পরিস্থিতি কেমন থাকে তার উপর।” দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো শ্রীলঙ্কায়, যে কারণে ক্রিকেট খেলার জন্য সবচেয়ে নিরাপদও ভাবা হচ্ছিলো দেশটিকেই। তবে সিরিজের ভেন্যু কলম্বোয় গত মঙ্গলবার ২৫৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, আর এটাই নতুন করে ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।