প্রচ্ছদ দৈনিক খবর

চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানের ঢাকা সফরের পর করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ভারত থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। আর চীনও বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত।

বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ সরকার চাইলে যেকোনো মুহূর্তে চীন টিকা পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে শুরুতে ৫ থেকে ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেবে চীন।

চলমান পরিস্থিতির কারণে ভ্যাকসিন ইস্যু ছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্রের বড় উৎস চীনের সঙ্গে প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাছাড়া বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের উদ্যোগের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বাংলাদেশ যেন বিমুখ না হয় সেদিকেও নজর থাকবে ওয়েই ফেঙ্গির।

গত বছরের নভেম্বরের শেষের দিকে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সে সময় সফর বাতিল করেন ওয়েই ফেঙ্গি।