প্রচ্ছদ দৈনিক খবর

চিকিৎসা নয়, বেড়াতে গেছে পাবনা: বললেন নোবেলের বাবা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

১৯ মে পু’লিশের সঙ্গে আইনগত রফাদফা হওয়ার পর গেলো ২৪ ঘণ্টায় বদলে যাওয়া নোবেলকেই লক্ষ্য করছেন নেটিজেনরা। ক্ষমা চেয়ে নিয়েছেন সবার কাছে। বলেছেন, আর এমনটা হবে না। জানিয়েছেন মানসিক চিকিৎসার কথাও।

অবশেষে আজ (২০ মে) বেলা ৩টার দিকে নোবেলকে আবিষ্কার করা গেলো সরাসরি পাবনার মানসিক হাসপাতা’লে, সেখানে ব’ন্দি রোগীদের সঙ্গে! এক হয়ে গাইলেন জাতীয় সংগীত। যার ভিডিও নোবেল নিজেই পোস্ট করেছেন ফেসবুক পেইজে।

নেটিজেনরা ধারণা করছিলেন, নিজের বোধদয় কিংবা পু’লিশের চাপে মানসিক চিকিৎসার জন্য উক্ত হাসপাতা’লে গেছেন নোবেল। আবার অনেকেই ভেবেছেন, এই ভিডিও সম্ভবত আগের। সত্যতা জানার জন্য নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যাচ্ছিলো না ফোনে।

অবশেষে সন্ধ্যা ৬টা নাগাদ নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, নোবেল মূলত বেড়াতে বের হয়েছেন। তারই অংশ হিসেবে আজ পাবনা গেছেন এবং মানসিক হাসপাতালটাও ভিজিট করেন!

নোবেলের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা বা ভর্তি হওয়ার জন্য নয়, ও বেড়াতে গেছে পাবনা। ওখান থেকে যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ হয়ে ঢাকায় ফিরবে। সঙ্গে ওর স্ত্রী’ও আছে।’

সাবেক এই উপজে’লা চেয়ারম্যান খানিক বির’ক্তিও প্রকাশ করেন। জানান, সব সাংবাদিক তাকে ফোন করে বিব্রত ও বির’ক্ত করছেন।

এর আগে গতকাল (১৯ মে) দিনভর পু’লিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সব দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা মহানগর পু’লিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রা’ইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপির সদর দফতরে এসে সাইবার সিকিউরিটি ও ক্রা’ইম ইউনিটের পু’লিশ কর্মক’র্তাদের সঙ্গে দেখা করেন। এই ইউনিটের অ’তিরিক্ত উপ-পু’লিশ কমিশনার নাজমুল ইস’লাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন তিনি বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আ’পত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আম’রা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরাম’র্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বা’সযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আম’রা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

নোবেল আরেকটি পোস্টে গতকালই জানান, পু’লিশের সঙ্গে সাক্ষাতের পর তার মানসিক চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, সেই সূত্রেই বৃহস্পতিবার (২০ মে) সকাল নাগাদ নিজ বাইকে চেপে সস্ত্রী’ক নোবেল ছুটেছেন পাবনার মানসিক হাসপাতা’লে।

২০১৯ সালে ভা’রতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল প্রথম থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন।

গেলো বছর নিজের গানের প্রচারণায় কূট’কৌশলের জন্য রেব কার্যালয়ে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল তাকে।

এবারও ঈদের আগ দিয়ে নিজের ‘মেহেরবান’ গান প্রকাশের আগে ব্যান্ড লিজেন্ড নগর বাউল জেমস, তাপস, আহম্মেদ হু’মায়ুন, ইথুন বাবুকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করেন তিনি।

এছাড়া দুর্ঘ’টনার শিকার হয়ে মিথ্যা প্রচারণা চালাতেও দেখা গেছে এই গায়ককে। সর্বশেষ সাংবাদিকদের বি’রুদ্ধে বাজে মন্তব্য করেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অ’পহ’রণের হু’মকি দেন এই সমালোচিত গায়ক। এই কা’ণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করলে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে পরে অবশ্য ক্ষমা চান নোবেল। এ ছাড়া ব্যান্ড তারকা জেমসের কাছেও ফেসবুকে ক্ষমা চেয়েছেন নোবেল।