গত রবিবার ছিল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে। এদিন বিচারকেরা সেরার শিরোপা তুলে দিয়েছেন নৈহাটির অর্কদীপ মিশ্রের মাথায়। তবে এই বিষয়টি নিয়ে মোটেও খুশি নন নেট নাগরিকরা। কারণ, তাদের মতে অর্কদীপের নাকি বিজয়ী হওয়ার কোনো যোগ্যতাই নেই।
এখানেই থেমে থাকেননি তারা, একের পর এক কু-মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেট দুনিয়া। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ইমন, লোপামুদ্রা, রূপঙ্কর, জয় থেক শুরু করে প্রমুখ শিল্পীরা। এবার ওই প্রতিযোগীর পাশে দাঁড়ালেন সমদীপ্তা। একটি ফেসবুক লাইভে এসে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন অর্কদীপ তো বলেনি, সে বিজয়ী হতে চায়। যদিও সাধারণ মানুষের বাক-স্বাধীনতা আছে। তবে এই বিষয়টি নিয়ে তাদের বলার কোনো অধিকার নেই এমনটাই জানিয়েছেন তিনি। আসলে তার সঙ্গেও এমনই একটি ঘটনা ঘটেছিল। ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে তিনি লতা মঙ্গেশকরের গাওয়া একটি গানকে সরগমের উপর ভিত্তি করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু এই কারণে তীব্র উপহাস করা হয়েছিল তাকে। যদিও তিনি প্রশংসা লাভ করেছিলেন স্বয়ং লতাজির থেকে। তবুও সেই মুহূর্তে তার মনে হয়েছিল ওই বিষয়টি না হলেই ভালো হতো। ঠিক যেমন অর্কদীপের সাথে এখন হচ্ছে। তাইতো তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।












































