প্রচ্ছদ দৈনিক খবর

চলচ্চিত্রে তাহসানের নায়িকা এবার তানজিন তিশা

11
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বেশ কিছু নাটকে জুটি হয়ে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান ও মডেল-অভিনেত্রী তানজিন তিশা। তাদের স্ক্রিন কেমিস্ট্রি বেশ পছন্দ দর্শকের। তার প্রমাণ মেলে ইউটিউবে তাদের নাটকের ভিউ দেখলে।

দুই তারকা এবার জুটি হলেন একটি ওয়েব ফিল্মের জন্য। এর নাম ‘ডার্ক সাইড অব ঢাকা’। এটি পরিচালনা করবেন রায়হান রাফি৷ ফিল্মটি সংশ্লিষ্ট বেশ কিছু ঘনিষ্ঠ সুত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে, ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান ও তানজিন তিশা দু’জনেই সঙ্গে। শিগগিরই শুটিং শুরু হবে।‘ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব ফিল্মটি অনলাইন প্লাটফর্ম আই থিয়েটারের জন্য নির্মিত হচ্ছে।

আরও পড়ুন=অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীর ২০ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা ছাড় করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। ৪৮০ জনের আবেদনের বিপরীতে কল্যাণ সুবিধার এ টাকা ছাড় করা হয়েছে।

ঈদের আগেই শিক্ষক কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। রোববার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কল্যাণ ট্রাস্ট জানায়, ঈদের আগেই শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। এছাড়া ১৫ দিন আগেও কল্যাণ ট্রাস্টের ৬৪২টি আবেদনের বিপরীতে ২৭ কোটি টাকা কল্যাণ সুবিধা দেওয়াসহ লকডাউনে গত এক মাসে ১ হাজার ৩০০ জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সার্বক্ষণিক উৎসাহ যুগিয়েছেন বলে জানিয়েছেন এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে।