প্রচ্ছদ দৈনিক খবর

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে দিপীকার উদ্দাম নাচ! (ভিডিও)

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তওকত’ ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনে শান্ত হয়েছে। তবে তওকতের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবাড়ি, উপড়ে গেছে হাজার হাজার বিদ্যুতের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়েছে।

এমন পরিস্থিতিতেই ঝড়ে উপড়ে পড়া গাছের সামনেই উদ্দাম নৃত্য জুড়ে দিয়েছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা সিং। সেই ভিডিও আবার তিনি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যা দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। ‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে খ্যাতি পান দীপিকা। ভিডিওর পরে আবার ভেঙে পড়া গাছের ডাল ধরে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। নেটিজেনরা তাকে এই ধরনের ভিডিও পোস্ট না করার পরামর্শ দিয়েছেন।

অনেকেই আবার এভাবে বাইরে ঘুরে বেড়াতেও নিষেধ করেছেন। অনেকে আবার কটাক্ষ করে মন্তব্য করেছেন ‘আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ’, শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটারেও সমালোচনা করেছেন নেটিজেনরা। এমন কাণ্ডে অভিনেত্রীকে ‘নির্বোধ’ও বলা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন