প্রচ্ছদ দৈনিক খবর

ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন।

এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আজ রবিবার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত

“মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এদেশের জনগণ

অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবেলা করেছে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ।