প্রচ্ছদ দৈনিক খবর

গ্রামে দানবীর, ঢাকায় গাড়ি চোর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু। এই গানের কথাগুলা কবে বাস্তবে রূপান্তরিত হবে সেই আশায় বুক বাঁধে হাজারো মানুষ।

তবে মুদ্রার উল্টা পিঠও আছে। নতুন খবর হচ্ছে, শানু হাওলাদার (৫৫)। পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার। তার বাবার নাম আব্দুস সাত্তার হাওলাদার।

শানু এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হলেও ঢাকায় তিনি পুলিশের খাতায় একজন পেশাদার ছিনতাইকারী ও গাড়ি চোর। ঢাকার বিভিন্ন থানায় তার নামে রয়েছে ডজনখানেকেরও বেশি মামলা। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেফতার হয়ে কারাবাস করেছেন।