প্রচ্ছদ দৈনিক খবর

গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: যাতায়াত ছিলো শীর্ষস্থানীয় শিল্পপতির

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর গুলশানের একটি অ’ভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর ম’রদেহ উ’দ্ধার করেছে পু’লিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছা’ত্রী ছিলেন।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার ম’রদেহ উ’দ্ধার করা হয়। পু’লিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমা’র চক্রবর্তী গণমাধ্যমকে জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তার বাবা মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মে’য়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

উপকমিশনার সুদীপ বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা।

তিনি আরও বলেন, মোসারাত জাহান রোববার (২৫ এপ্রিল) তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পু’লিশে খবর দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান থা’নার পু’লিশ মোসারাতের লা’শের সুরতহাল করছিল। পু’লিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জ’ব্দ করেছে। আপাতত এ ঘটনায় অ’পমৃ’ত্যুর মা’মলা হবে বলেও জানিয়েছেন পু’লিশ কর্মক’র্তারা।