প্রচ্ছদ বিনোদন

গান গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন মধুবনী, মা-ছেলের আদুরে ভালোবাসা নজর কাড়লো ফ্যানেদের, ভাইরাল মুহূর্তে

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ষ্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভালোবাসা ডট কম’। সেই ধারাবাহিকে অভিনয় বকরতে দেখা যায় রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীকে। এই ধারাবাহিকের মাধ্যমেই বাঙালি তেলিয়াভিশন জগতে প্রবেশ করেন এই জুটি। সেই সময়ের একটি হিট জুটি হল ওম-তোড়া। তাদের প্রেম দেখার জন্য কেউই মিস করতো না তাদের ধারাবাহিক। তবে রিল লাইফে প্রেম করতে করতে তারা রিয়েল লাইফে প্রেমের সম্পর্কে জড়িযে পড়েন। এরপর ধারাবাহিক শেষ হলে ২০১৭ সালে তারা সাত পাকে আবদ্ধ হয়ে যান।

বিয়ের ৪ বছর পার হয়ে গেলো এই জুটির। লকডাউনের সময় নানাভাবে দর্শকদের আনন্দ দেন এই জুটি। নভেম্বর মাসে নিজের বেবি বাম্পের ছবি প্রক্যু আনেন অভিনেত্রী। গত দুর্গাপুজোর মা হওয়ার খবর জানিয়ে দেন অভিনেত্রী। এছাড়াও ইন্সটাগ্রামে মাঝে মধ্যেই নানান ছবি আপলোড করতেই থাকতেন মধুবনী। অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রী নানারকম ঠাকুর দেবতার ছবি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়।

১০ এপ্রিল রাজা ও মধুবনীর কোল আলো করে আসে ছেলে কেশব। ছেলে জন্মানোর পর এই সুখবর রাজা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। আর তার সাথে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন সকলে”।এরপর থেকে ছেলেকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন রাজা-মধুবনী। আর এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি মধুবনী একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মিষ্টি গলায় ‘ঝিলমিল সি তারো কা আঙ্গন হোগা’ গান গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন মধুবনী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। এমনকি অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

https://platform.instagram.com/en_US/embeds.js