প্রচ্ছদ দৈনিক খবর

গাছের নিচে টাওয়ালে মোড়ানো ফুটফুটে নবজাতক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সিলেটের কানাইঘাট উপজে’লার বড়চতুল ইউনিয়ন অফিসের পাশের রাস্তা থেকে এক নবজাতককে উ’দ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো পরিচয়হীন ফুটফুটে নবজাতক কন্যাটিকে উ’দ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো র’ক্তমাখা অবস্থায় জনৈক বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পেয়ে উ’দ্ধার করেন। পরে ওই বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন এবং নবজাতকটি পুরোপুরি সুস্থ থাকায় গোসল করান।

মুহূর্তেই এ খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে ফুটফুটে নবজাতক কন্যাকে দেখতে জনৈক বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মে’য়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহম’দ ও তার স্ত্রী’ মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।

বতাই মিয়ার বাড়ির ইছমতুন বেগম জানান, নবজাতককে র’ক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উ’দ্ধার করা হয়। নবজাতকটি কন্যাসন্তান এবং তার নাড়ি কা’টা ছিল। ধারণা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোনো ক্লিনিকে হতে পারে এবং ভোরবেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে। বর্তমানে নবজাতক কন্যাটি সুস্থ অবস্থায় ওই নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে।

এ ব্যাপারে বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী জানান, নবজাতক শি’শুটি উ’দ্ধার হওয়ার পর এক দম্পতি তাদের নিজ দায়িত্বে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। পরবর্তীতে বিষয়টি কানাইঘাট থা’নার অফিসার ইনচার্জকে অবগত করা হয়েছে।