প্রচ্ছদ দৈনিক খবর

গাঙ্গুলির ২৫ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কনওয়ে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্বাগতিক ইংল্যান্ডের উপর পৌষের শীতের ন্যায় জাঁকিয়ে বসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। লর্ডসে ব্যাক্তিগত অর্জনের পাল্লা ভারি করে নিউজিল্যান্ডকে এনে দিলেন মজবুত ভিত। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬।

সুবাদে ডেভন কনওয়ে। ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে উইকেটে কিছুটা সুইং থাকলেও তা কাজে লাগাগে পারেনি অ্যান্ডারসনরা। শুরুর হুমকি সামলে নেন দুই কিউই ওপেনার টম লাথাম আর অভিষিক্ত ডেভন কনওয়ে। দলীয় ৫৮ রানে ভাঙে প্রথম জুটি। লাথামকে ফেরান অভিষিক্ত পেসার অলে রবিনসন।

দলীয় অধিনায়ক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন অবশ্য এদিন খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কনওয়েকে। মাত্র ১৩ রান করে অ্যান্ডারসনের বলে ক্যারিয়ারের ৬ষ্ট বার শিকার হন তিনি। অভিজ্ঞ রস টেইলর কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করান বটে, তবে মাত্র ১৪ রান করে রবিনসনের দ্বিতীয় শিকার হন টেইলর একপাশ থেকে খুব ভালো একটা সঙ্গ না পেলেও কনওয়ের ব্যাটিংয়ে তাঁর কোনও প্রভাবই পড়েনি।

অভিষেক ম্যাচেই তুলে নেন শতক। অথচ নিউজিল্যান্ডের আর কোনও অভিষিক্ত ব্যাটসম্যানের ইংল্যান্ডের বিপক্ষে ছিল না ২৮ এর বেশি রানের স্কোর। এটি নিউজিল্যান্ডের ১২তম অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে, লর্ডসে প্রথম দিনে একমাত্র ব্যাটসম্যান, ২৫ বছর পর লর্ডসে অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে শতক করার বিরল কৃতিত্ব দেখান এই ব্যাটসম্যান।কনওয়ে আপাতত প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত রয়েছেন।

২৪০ বলের মহাকাব্যিক ইনিংসে তিনি ১৬টি বাউন্ডারি মেরেছেন। এই ১৩৬ রানের সুবাদে কনওয়ে ভেঙে দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার সৌরভ গাঙ্গুলির রেকর্ড। লর্ডসে অভিষেকে সবচেয়ে বড় ইনিংসটির মালিক এতদিন ছিল তিনিই। সৌরভ ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন। দিন শেষে আরেক ব্যাটসম্যান হেনরি নিকলস ১১তম টেস্ট অর্ধশতক থেকে মাত্র ৪ রান দূরে আছেন।

রবিনসন ২ টি আর অ্যান্ডারসন একটি উইকেট নিলেও এদিন সাদামাটা বোলিং করেছেন স্টুয়ার্ট ব্রড, মার্ক উডরা। স্পেশালিষ্ট স্পিনার ছাড়া মাঠে নামা ইংল্যান্ড এদিন পার্ট টাইম স্পিনার জো রুটকে ১২ ওভার বোলিং করালেও সাফল্য আসেনি। সবমিলে আপাতত লর্ডস টেস্টের রাজত্ব অতিথিদের হাতেই।