মেয়েরা ছোট থেকেই জানি যে আমাদের মেকআপ সামগ্রী রাখার বিশেষ জায়গা আমাদের ড্রেসিং টেবিল অথবা বিউটি বক্স।
গরম পড়ে গেছে। আর এই গরমে যেমন আপনি কষ্ট পাচ্ছেন রোদে বেরোলেই তেমন কষ্ট পাচ্ছে আপনার প্রসাধন সামগ্রীগুলিও। আমরা মেয়েরা ছোট থেকেই জানি যে আমাদের মেকআপ সামগ্রী রাখার বিশেষ জায়গা আমাদের ড্রেসিং টেবিল অথবা বিউটি বক্স।
কিন্তু এটা অনেকেই জানেন না যে সঠিক জায়গায় মেকআপ না রাখার কারণে যেভাবে আমাদের মেকআপ সামগ্রী নষ্ট হচ্ছে তেমনে নষ্ট হচ্ছে আমাদের ত্বক যার প্রভাব পড়ছে আমাদের বহু মূল্যবান ত্বকে।
তাই সেগুলিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে রাখতে হবে ফ্রিজে। তবে শুধুই গরমের জন্যে নয়, সারাবছর এই প্রসাধনী সামগ্রীগুলি রাখতে পারেন ফ্রিজে। তবে এবার প্রশ্ন উঠছে কী কী সামগ্রী রাখতে হবে ফ্রিজে? জানুন সেই সম্পর্কে বিস্তারিত নিচে।
১. তরল মেকআপ বলতে আমরা যা বুঝি তা হলো ফাউন্ডেশন, আই লাইনার, মাস্কারা। এইগুলিকে এবার রাখুন ফ্রিজে। কারণ ফ্রিজে রাখলে তা তুলনায় বেশিদিন ব্যবহারযোগ্য থাকে৷ আবার নেল পলিশের ব্যাপারেও এই এক উপায় অবলম্বন করতে পারেন। ফ্রিজে রাখলে নেল পলিশ জমে ঘন হয়ে যায় না। আবার তা যে কোনো সময়ে পরাও অনেক সহজ হয়।
২. প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অনেক ভেষজ মেকআপ বা ত্বক পরিচর্যার সামগ্রী পাওয়া যাচ্ছে আজকাল। এগুলিকে সংরক্ষণ করতে কোনো রাসায়নিক উপাদান বা প্যারাবেন থাকে না। তাই এই ধরনের সামগ্রীগুলি ফ্রিজে রাখাই ভালো।












































