প্রচ্ছদ দৈনিক খবর

খোলামেলা পোশাকে আগুন ঝড়ালেন শাহরুখ কন্যা সুহানা, দেখুন ছবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের অন‍্যতম জনপ্রিয় তারকা সন্তান সুহানা খান (suhana khan)। শাহরুখ খানের মেয়ে হওয়ার সুবিধা তো আছেই, নিজেও সোশ‍্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন সুহানা। আর পাবেন নাই বা কেন! তাঁর সৌন্দর্য যেভাবে দিন দিন বাড়ছে তাতে সুহানার অনুরাগীদের তালিকাও লম্বা হচ্ছে।

সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই নানা ছবি শেয়ার করতে থাকেন সুহানা। হট অবতারে শাহরুখ কন‍্যাকে দেখে মুগ্ধ হয়ে যান সকলে। অতি সম্প্রতি ২১ বছরে পা দিয়েছেন সুহানা। গত ২২ মে ছিল তাঁর জন্মদিন। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে সুহানার জন্মদিনের ছবি ও ভিডিও। সম্প্রতি সুহানার ফ‍্যান পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বান্ধবীদের সঙ্গে পার্টিতে একটি ভিডিও শুট করেছেন সুহানা।

কালো ডিপ নেক কাট আউট ড্রেস পরেছিলেন তিনি। খোলা চুলে মোহময়ী দেখাচ্ছিল শাহরুখ কন‍্যাকে। নেটদুনিয়ায় বেশ ভাইরাল সেই ভিডিও। জন্মদিনের দিন সকালের লুক নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলেই শেয়ার করেছিলেন সুহানা। এদিন সকালে একটি ডিপ নেক পেস্তা রঙের পোশাক পরেছিলেন তিনি। জন্মদিনের কেক এর সামনে দাঁড়িয়ে সুহানার একটি ছবি শেয়ার করা হয়েছে তাঁর ফ‍্যান পেজে। দিন দিন সুহানার সৌন্দর্য বাড়ছে বলে মন্তব‍্য তাঁর অনুরাগীদের।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে নিউ ইয়র্কে নিজের কলেজে ফিরেছেন সুহানা। সেখানেই একুশ বছরের জন্মদিন পালন করেছেন তিনি। ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ‍্যেই কলেজে টুকটাক নাটকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে পা দিতে পারেন সুহানা। তবে শাহরুখের বক্তব‍্য, বলিউডে প্রবেশ করার আগে আরো তিন চার বছর সুহানাকে অভিনয় শিখতে হবে।

এখনি তিনি চান না যে সুহানা বলিউডে পা রাখুক। এমনটাই মন্তব‍্য করেন কিং খান।