অপরিচিত কোনো শহরে ভ্রমণ বা কাজে’র কারণে গেলে রাতে থাকতে হোটেলই ভরসা। সবাই চান সামর্থ্যের মধ্যে পরি’ষ্কার-পরিচ্ছন্ন হোটেলে রাত কাটাতে। কিন্তু অনলাইনে হোটেলের বিবরণ প’ড়ে ও ছবি দেখে মুগ্ধ হয়ে বুকিং দিয়ে ফেললেন, এরপর হোটেলে থাকতে গিয়ে দেখলেন একেবারে যাচ্ছেতাই অবস্থা! এমন যেন না হয় সেজন্য বুকিং দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন।তা হলো-
ভালো মানের হোটেলের ছবি কখনো এডিট করা থাকে না। কারণ সেগুলো এমনিতেই সুন্দর ও গোছানো থাকে। আর ‘খা’রাপ’ হোটেলগুলোর ছবি এডিট করা থাকে। তাছাড়া ওয়েবসাইটে যদি শুধু তাদের রুমের ছবি থাকে, তাহলে বুঝবেন ঘাপলা আছে। বি’ছানা বা বাথরুমের ছবি না থাকাটাও সন্দে’হজনক।
ছবি দেখে যদি মনে হয় এটা ভালো মানের হোটেল, তাহলে গুগলে সার্চ দিন। ওই হোটেলের স্ট্রিট ভিউ দেখু’ন। যদি ওই ওয়েবসাইটের স’ঙ্গে অমিল পান, তাহলে বুকিং না দেয়াই ভালো।
অবিশ্বা’স্য দামে খুব ভালো হোটেল পেলে খুশি না হওয়াই ভালো! কারণ ফাইভ স্টার হোটেলের রুম টু স্টার হোটেলের দামে পাওয়া অসম্ভব, ছাড় হলেও। আশেপাশের অন্যান্য হোটেলের স’ঙ্গে দাম যাচাই করে দেখু’ন, অন্যান্য হোটেলের স’ঙ্গে দামে বিশাল পার্থক্য থাকলে ধ’রে নিন এতে স’মস্যা থাকতে পারে।
হোটেল পছন্দ হলো, কিন্তু ছারপোকা আছে কি না কীভাবে বুঝবেন? -এই ওয়েবসাইটে যান। ওই হোটেলের নাম টাইপ করুন, দে’খতে পাবেন সেখানো কোনো ছারপোকা দেখা গিয়েছে কিনা!
হোটেলে প্রচুর মানুষ আসে, তাদের মাঝে কিছু নেগেটিভ রিভিউ থাকতেই পারে। হয়তো তারা যা সার্ভিস আশা করেছিল তা পায়নি বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু এই নেগেটিভ রিভিউকে যদি ক’র্তৃপক্ষ হেসে উড়িয়ে দেয়, আমলে না নেয় বা এর বি’রুদ্ধে কটু কথা বলে, তাহলে হয়তো হোটেলের সার্ভিস সত্যিই ভালো নয়।













































