প্রচ্ছদ দৈনিক খবর

ক্ষোভে আম গাছ কেটে ফেলছেন ব্যবসায়ীরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আ’মের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। এখানকার আ’মের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। চাঁপাইয়ের আম মানেই সুস্বাদু। সেই সুনাম ও দামের কারণে জে’লার অধিকাংশ জমিতে গড়ে উঠেছে আম বাগান।

একদিকে অধিক সংখ্যক আম বাগান তৈরি অন্যদিকে বাজার অব্যবস্থার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। যার কারণে আ’মের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভে গাছ কে’টে অন্য বাগান তৈরি করছেন বাগান মালিকরা।

রোববার (২ মে) দুপুরে শি’বগঞ্জ, রানিহাটী, মনাকষা, চৌধুরীপাড়া ও সদর উপজে’লার ইস’লামপু, গোমস্তাপুর এলাকায় বেশ কিছু আম বাগান কে’টে ফেলার চিত্র দেখা গেছে।

পুকুরিয়া এলাকার বাগান মালিক সুজা মিঞা জানান, আ’মের ন্যায্য মূল্য না পেয়ে ৩০ বছর বয়সী প্রায় ১২টি আম গাছ কে’টে ফেলতে হয়েছে। ওই আ’মের বাগানে অন্য ফসল আবাদ করার কথা ভাবছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্ম’দ নজরুল ইস’লাম বলেন, ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে বাগান কে’টে ফেলছেন। মূলত বাগান কে’টে পুকুর তৈরিতে ঝুঁকেছে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা।

প্রসঙ্গত, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জে’লায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তাতে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।