প্রচ্ছদ দৈনিক খবর

ক্ষমা চাইলেন মাহি !

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। স্বামী মাহমুদ পারভেজ অ’পুর সঙ্গে বিচ্ছেদের হওয়ার খবর রোববার (২৩ মে) সকালে অ’ভিনেত্রী নিজেই জানিয়েছেন।

শনিবার (২২ মে) রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লেখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন।

তিনি লেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অ’পারগতা। আমাকে মাফ করে দিও। তোম’রা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

তবে বিচ্ছেদের কারণ স’ম্পর্কে কিছুই জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনো নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। প্রসঙ্গত, সিলেটের মাহমুদ পারভেজ অ’পুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির।