প্রচ্ছদ দৈনিক খবর

কৃষকের ধান কাটতে গিয়ে ক্ষেতেই জ্ঞান হারালেন যুবলীগ নেতা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পটুয়াখালীর দশমিনা উপজে’লা যুবলীগের উদ্যোগে সোমবার কৃষকের পাকা ধান কা’টতে গিয়ে এক নেতা অ’সুস্থ হয়ে পড়েছেন। এসময় যুবলীগ নেতাকর্মীরা দশমিনা হাসপাতা’লে নিয়ে এলে আশং’কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠান চিকিৎসক।

ওই যুবলীগ নেতার নাম ফিরোজ আলম। তিনি দশমিনা উপজে’লা সদরের হাজির হাট এলাকার মোসলেম উদ্দিনের ছে’লে ও উপজে’লা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

জানা গেছে, উপজে’লা যুবলীগের নেতাকর্মীরা সোমবার দশমিনা উপজে’লার পশ্চিম লক্ষীপুর গ্রামের কৃষক মাহাবুল চৌকিদারের প্রায় দুই একর জমির পাকা বোরো ধান কে’টে দেন। এসময় ধান ক্ষেতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ’জ্ঞান হয়ে পড়েন যুবলীগ নেতা ফিরোজ আলম।

দশমিনা হাসপাতা’লের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, ফিরোজ আলমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।