প্রচ্ছদ দৈনিক খবর

কাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে আগামীকাল রবিবার (৯ মে) থেকে মাঠে নামছে বিজিবি। শনিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান কর্মক’র্তা শরীফুল ইস’লাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (৮ মে) বিকেলে মানিকগঞ্জে কর্ম’রত সাংবাদিকদের সাথে জে’লা প্রসাশকের সাথে মতবিনিময়কালে জে’লা প্রসাশক এস এম ফেরদৌস বিজিবি মাঠে নামা’র বিষয়টি জানান।

তিনি আরো জানান, বিজিবির ৩ টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লা, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

গতরাতের নৌ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শনিবার ভোর ৬টা থেকে সবধরণের ফেরী চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরি প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার হয়েছে।