শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবেলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে সরকার কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরো যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক কারিগরি শিক্ষকদের
দুই মাস ব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভা’র্চুয়ালি যু’ক্ত হয়ে প্রধান অ’তিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মো. আমিনুল ইস’লাম খান।
অনুষ্ঠানে বিশেষ অ’তথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, বিশ্বে যেসব দেশ দ্রুত উন্নতি অর্জন করেছে তারা সবাই বাস্তবমূখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে। বর্তমানে পলিটেকনিক কলেজগুলোতে ল্যাবরেটরি ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হয়েছে বলে জানান তিনি।













































