প্রচ্ছদ দৈনিক খবর

কাদা ছুড়ে মারার বিষয়টি সত্য নয়ঃ দাবি এমপির

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আমাদের দেশের জনগণকে জনপ্রতিনিধিদের কাছ থেকে সেবা-যত্ন পেতে খুব কমই দেখা যায়। কেবল নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা মাটিতে নেমে আসেন, জনগণের কাছে যান।

তাছাড়া তাদের খুব একটা বেশি পাঁশে পাওয়া যায়না। তবে অনেকেই আবার সেবা দিয়ে থাকেন। নতুন খবর হচ্ছে, ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় গ্রামবাসীর রোষানলে পড়তে হলো স্থানীয় এমপি আখতারুজ্জামান বাবুকে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুই মিনিট একান্ন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এমপির ট্রলারকে লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে। তবে কাদা ছুড়ে মারার ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন এমপি। যদিও চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।