গত বছর বলিউড তার একজন সুপারস্টার হারিয়েছে। বলিউডের উঠতি সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুকে ঘিড়ে চালু হয় চাঞ্চল্য। কিন্তু অভিনেতার আত্মঘাতী নাকি হত্যা তা এখনো রহস্যে ঘেরা। গত বছর ১৪ই জুন সুশান্তের জীবনের শেষ স্পন্দন থেমে যায়। অভিনেতার মৃত্যুর তদন্তের জন্য একে একে আসে সি বি আই, ইডি এবং এন সি বি ডিপার্টমেন্ট।
তদন্ত চলাকালীন গ্রেফতার হয়েছিলেন চারজন। তবে পরে প্রত্যেকেই জামিনে ছাড়া পেয়েই যায়। কিন্তু বাইকুল্লা জেলে রিয়া চক্রবর্তী ও তার ভাই প্রায় এক মাস থাকছেন। তাপর তারাও জামিন পেয়ে যায়। সেইসময় আরও একজনের নাম বহুবার উঠে এসেছে। তিনি হলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। গত বছরই তদন্তের সময় জানা যায় যে নীরজের বয়ান অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন।
বিশেষ করে রিয়া চক্রবর্তীকে নিয়ে সম্পর্কের ব্যাপারে রিয়াকেই বেশি সন্দেহ করা হয়েছিল। এবারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করল সিদ্ধার্থ পিঠানিকে। মাদক কাঁদে গ্রেফতার করা হয়। এদিন, এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব শীঘ্রই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে।
সুশান্তের সাথে রিয়া সম্পর্কে থাকলেও পরে জানা যায় যে রিয়া চক্রবর্তীর সঙ্গে একটা সময় সিদ্ধার্থের খুবই ঘনস্ট বন্ধুত্ত গড়ে উঠেছিল। গত বছর সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সাথে প্রায় ১০০ বার কথা হয়েছিল রিয়ার। সুশান্ত মৃত্যুর পর তাঁকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ। বর্তমান সিদ্ধার্থ পাটনি গ্রেফতার হয়ে আছেন।
https://platform.instagram.com/en_US/embeds.js













































