ইসস্টাগ্রাম স্টোরিতে এ ভিডিও পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন নুসরাত? জীবন থেকে কাকে বাদ দেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী ও সাংসদ?তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে তিনি কোন মন্তব্য করেননি। এ বারও সরাসরি কোনও বক্তব্য রাখলেন না নুসরাত। সাহায্য নিলেন একটি ভিডিওর।
ভিডিওতে এক নারী পরামর্শ দিচ্ছেন, সব বন্ধুই বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় বার না ভেবে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত তাদের। কারণ তারা কারও সার্বিক উন্নতিতে কোনও কাজে আসবেন না। বরং ক্ষতি করার জন্য অপেক্ষা করে রয়েছেন। তারা আসলে বিষাক্ত, ক্ষতিকর।
ভিডিওর শেষে নারীর বক্তব্য, ‘তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি, তোমার মানসিক স্বাস্থ্য। জীবনের একটা সময়ে এই সবই উপলব্ধি করবে তুমি।’কিন্তু এই ভিডিওটি পোস্ট করে কী বলতে চাইলেন তিনি? কাউকে বাদ দিতে চাইছেন জীবন থেকে? ভিডিওর নারীর কথা মতো তিনি কি সেই সব উপলব্ধি করেছেন?
তার জীবনে আসছে নতুন অতিথি। কিন্তু একইসঙ্গে জীবন থেকে বাদ পড়তে চলেছেন তার স্বামী নিখিল জৈন। বলা যায়, স্বেচ্ছায় বাদ পড়ছেন নিখিল। আনন্দবাজার পত্রিকাকে তিনি জানিয়েছেন, ‘যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।’
কিন্তু তার জীবনে যশ দাশগুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন চারদিকে। নেটাগরিকদের সিংহভাগের মত, অনাগত সন্তানের জনক যশই। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে কোনও দিনও খোলসা করেননি কেউ। নেটাগরিকদের ধারণা, তাই যশ বা নুসরত চুপ করে আছেন। তা হলে বিশেষ করে কোনও বন্ধুকে তিনি তার জীবন থেকে বাদ দিতে চলেছেন?













































